আসছে শাওমি মি ১১। থাকবে দূর্দান্ত ২কে ১২০ হার্জ এর অ্যামোলেড স্ক্রিন । জানুন বিস্তারিত
জানুয়ারি ০৭, ২০২১
২০২১ এর নতুন বছরে প্রায় ৫০০০০ টাকার মধ্যে এটিই হতে শাওমির প্রথম ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। কেন একে ফ্ল্যাগশিপ কিলার বলা হয়েছে আসুন জেনে নেওয়া যাক।
এই স্মার্টফোনটিতে যেই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তা হলো ব্র্যন্ড নিউ স্নাপড্রাগন ৮৮৮ প্রসেসর, তার সাথেই রয়েছে ২কে রেজুলেশন এর ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে। দারুন না?
সম্ভবত চায়নাতে এটার সেল শুরু হয়েছে তবে খুব শিঘ্রই গ্লোবালি রিলিজ করা হবে।
ডিজাইন এবং ডিসপ্লেঃ
এম আই ১১ দুটি ভেরিয়েন্ট এর সাথে আসবে, একটি হলো এজি ম্যাট ভেরিয়েন্ট আর আরেকটি হলো লেদারের হাল্কা বেগুনি রঙ ভেরিয়েন্ট। এজি ম্যাট ভেরিয়েন্টটির পিছনে মেটাল এবং গ্লাস স্যান্ডউইচ ডিজাইন থাকবে। অপরদিকে হাল্কা বেগুনি রঙ এর ভেরিয়েন্টের পিছনে লেদার এর ফিনিশিং থাকবে।
১৯৪ গ্রাম ওজন থাকা সত্ত্বেও, ফোনটি ধরতে বেশ হালকা।এছাড়াও, চারপাশের মসৃণ বাঁকা কোণগুলির নকশা দেখতে খুব প্রিমিয়াম দেখায় এবং স্মার্টফোনটি একহাত দিয়ে খুব আরাম করেই ধরা যায়।


