গ্যালাক্সি এস ২১ সিরিজ এর রেন্ডার লিকড । রয়েছে উচ্চ মানের ডিসপ্লে। জানুন বিস্তারিত




স্যামসাং জানুয়ারীর মাঝামাঝি সময়ে তাদের গ্যালাক্সি এস ২১ সিরিজটি চালু করবে বলে আশা করা হচ্ছে।
সিরিজটিতে থাকবে গ্যালাক্সি এস ২১, গ্যালাক্সি এস ২১+ এবং গ্যালাক্সি এস ২১ আল্ট্রা নামের তিনটি মডেল। এই তিনটি ফোনেরই ডিজাইন ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। তবে, এখন পর্যন্ত এর বেস মডেল এবং এর উপরের মডেলের রেন্ডারগুলি লিক্ড হয়েছে।



চিত্রে দেখা যাচ্ছে যে স্যামসাং এস ২১+ এ সিলভার রং এর আকর্ষনীয় ডিজাইন থাকবে।

ফটো অনুসারে,ফোনটিতে অন্য দুটি মডেলের মতো একটি অভিন্ন ডিজাইন থাকবে। ইন-ডিসপ্লে পাঞ্চ-হোল ক্যামেরা সহ এতে ৬.৮ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে । তবে আগের লিক অনুসারে ,এই হ্যান্ডসেটটি ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে একটি ফুলএইচডি+ আমোলেড প্যানেল (এলটিপিএস) দিয়ে সজ্জিত হবে।
এতে ১২ এমপি এর  আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, একটি ১২ এমপি এর ওয়াইড এঙ্গেল শুটার এবং একটি ৬৪ এমপি এর টেলিফোটো ক্যামেরা অন্তর্ভুক্ত করা হবে।





এই ফোনের ভলিয়ম রকার এবং পাওয়ার কী বাটন ডানদিকে থাকবে, ইউএসবি, টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাথমিক মাইক্রোফোন নীচে থাকবে। সেকেন্ডারি মাইক্রোফোন সহ সিম কার্ড স্লট উপরের দিকে থাকবে। 



এই স্মার্টফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ / এক্সিনোস ২১০০,৪৮০০ এমএএইচ ব্যাটারি, ৫ জি, ওয়াইফাই ৬,ব্লুটুথ ৫.১ এবংং স্মার্টফোনটি  ওয়ান ইউআই ৩.১ এর সাথে আসবে।
স্যামসাং গ্যালাক্সি এস২১ যথাক্রমে ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম সিলভার এবং ফ্যান্টম ভায়োলেট এই তিনটি রঙে পাওয়া যাবে।