শাওমি আনুষ্ঠানিক ভাবে উম্মোচন করলো রেডমি ৯ টি | দাম প্রায় ১৮০০০ টাকা। জানুন বিস্তারিত ।
জানুয়ারি ০৯, ২০২১
উম্মোচন :
আজ ৮ ই জানুয়ারি শাওমির সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার তাদের সাব ব্রেন্ড রেডমি ৯ টি উম্মোচন করলো। একি সাথে তারা তাদের মি স্মার্ট ক্লকও উম্মোচন করেছে।
ডিজাইন এবং ডিসপ্লে :
স্মার্টফোনটির চারদিকে রাউন্ডেড কর্নার এবং পিছনের দিকে চারটি ক্যামেরা ক্লাস্টার রয়েছে। পাওয়ার বাটনে থাকছে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর। সামনে থাকছে ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি রেজুলেশন এর একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে এবং প্রতিবারের মতো এই স্মার্টফোনটিও গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত থাকবে।
প্রসেসর এবং ব্যাটারি :
রেডমি ৯ টি ১১ ন্যানোমিটার এর স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর নিয়ে অনেক ভালো পারফরমেন্স দিবে বলে আশা করা হচ্ছে । এটিতে ৬০০০ এমএএইচ এর ব্যাটারি থাকবে, সাথে রয়েছে ১৮ ওয়াট এর দ্রুত চার্জিং প্রযুক্তি।এছাড়াও স্মার্টফোনটিতে তারযুক্ত রিভার্স চার্জিং এর ব্যবস্থা রয়েছে।
ক্যামেরা এবং ভেরিয়েন্ট :
রেডমি ৯ টি তে থাকছে ৪৮ এমপি এফ/১.৭৯ এর প্রধান লেন্স, ৮ এমপি এফ/২.২ সুপার ওয়াইড-এঙ্গেল লেন্স, ২ এমপি এফ/২.৪ এর মাইক্রো লেন্স। স্মার্টফোনটির সামনে ৮ এমপি এফ/ ২.০৫ এর সেলফি ক্যামেরা রয়েছে। এটি ৫১২ গিগাবাইট পর্যন্ত রমের সাথে ডুয়াল সিম এবং মাইক্রোএসডি কার্ড স্লট ও ইনফ্রারেড ব্লাস্টার সমর্থন করে।
স্মার্টফোনটি কার্বন গ্রে, টিউবলাইট ব্লু, সানরাইজ অরেঞ্জ এবং ওশেন গ্রিন সহ ৪ টি ভেরিয়েন্ট এর সাথে আসবে।
দাম (ইউরোপিয়ান প্রাইস) :
১৫৯ ইউরো (প্রায় ১৬৫০০ টাকা ) ৪ জিবি র্যাম + ৬৪ জিবি রম
১৮৯ ইউরো (প্রায় ১৯৫০০ টাকা ) ৪ জিবি র্যাম + ১২৮ জিবি রম
১৯৯ ইউরো ( প্রায় ২০৬০০ টাকা) ৬ জিবি র্যাম + ১২৮ জিবি রম
উল্লেখযোগ্য, এটি শুধুমাত্র ইউরোপিয়ান প্রাইসিং এর উপরে নির্ভর করে মুল্য তালিকা দেওয়া হয়েছে। আমাদের দেশের মার্কেটে আসলে এর দাম আরও কমে যাবে।



