অফিসিয়ালি উম্মোচিত হলো রেডমি নোট ৯টি ৫জি। সাথে থাকছে মিডিয়াটেক এর শক্তিশালি প্রসেসর ডাইমেনসিটি ৮০০ ইউ। জানুন বিস্তারিত ।
জানুয়ারি ০৯, ২০২১
লঞ্চ ইভেন্ট :
রেডমি তাদের সিরিজের পরবর্তী নতুন স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার জন্যে একটি অনলাইন ইভেন্টের আয়োজন করেছে।
প্রথমে শাওমির সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার আবি গো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা পাঠিয়ে অনুষ্ঠানটি শুরু করে, এরপরে তিনি রেডমি নোট ৯ টি সিরিজের পারফরম্যান্স পর্যালোচনা করেন এবং মজার ব্যপার হচ্ছে এটি রেডমি সিরিজের প্রথম স্মার্টফোন যা ৫ জি প্রযুক্তি সমর্থন করবে।
ডিজাইন এবং ডিসপ্লে :
স্মার্টফোনটির চারদিকে রয়েছে কার্ভড কর্নার যা হাত দিয়ে ধরলে ভালোই আরাম পাওয়া যায়। পাশের পাওয়ার বাটনে একটি ফিন্ঙারপ্রিন্ট সেন্সর এবং নিচে ৩.৫ মিলিমিটার এর একটি হেডফোন জ্যাক রয়েছে ।
তো এবার আসি ডিসপ্লে সেকশনে। ৬.৫৩ ইঞ্চি এফএইচডি প্লাস এর এই ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটি ওয়াইডভাইন এল ১ সাপোর্টেড এবং ডিসপ্লেটি কর্ণিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত থাকবে।
রেডমি নোট ৯ টি ৫ জি তে আপনার প্রতিটি সুন্দর মুহুর্তগুলোকে ফোনে বন্দি করার জন্য থাকছে ৪৮ এমপি / ১.৭৯ প্রধান লেন্স, ২ এমপি এফ / ২.৪ ম্যাক্রো লেন্স এবং ৮ এমপি এর ওয়াইড এন্গেল লেন্স সহ ট্রিপল ক্যামেরা ক্লাস্টার সজ্জিত রয়েছে। সামনের দিকে একটি ১৩ এমপি এফ/২.২৫ এর একটি সেলফি ক্যামেরা রয়েছে।
প্রসেসর হিসেবে এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক এর পাওয়ারফুল চিপসেট ডাইমেনসিটি ৮০০ ইউ যা স্ন্যাপড্রাগন ৭৫০ জি এর থেকেও ভালো পারফরম্যান্স দিতে সক্ষম।
ব্যাটারী :
স্মার্টফোনটি ৫০০০ এমএএইচ এর ব্যাটারি ক্ষমতা সহ সজ্জিত রয়েছে।সাথে থাকছে ১৮ ডাব্লু দ্রুত চার্জিং প্রযুক্তি এবং বক্সে ২২.৫ ওয়াট এর দ্রুত চার্জার যুক্ত করা হয়েছে, তাই ব্যবহারকারীদের চার্জিং এর সময় নিয়ে এত চিন্তা করতে হবে না।
ভেরিয়েন্ট :
রেডমি নোট ৯ টি ৫ জি ২টি রঙের সাথে আসবে একটি হলো নাইটফল ব্ল্যাক আর আরেকটি হলো ডেব্রেক বেগুনি।
মুল্য :
২২৯ ইউরো (প্রায় ২৪০০০ টাকা ) ৪ জিবি র্যাম + ৬৪ জিবি রম
২৬৯ ইউরো (প্রায় ২৮০০০ টাকা ) ৪ জিবি র্যাম + ১২৮ জিবি রম




