আসুস রগ ফোন ৩ । ফাঁস হলো গেমিং ডিভাইসটির স্পেসিফিকেশন । জানুন বিস্তারিত



আনুষ্ঠানিকভাবে আসুস রগ ফোনের উম্মোচনের আর কিছুদিন বাকি। সেই সাথে এটি ২০২০ সালের সর্বাধিক প্রত্যাশিত গেমিং ফোন হতে যাচ্ছে এবং এটি লেনোভো গেমিং ফোনের উম্মোচনের একই দিনে উম্মোচিত হবে বলে জানা যাচ্ছে।
আর আজ আসুস রগ ফোন ৩ সম্পর্কে আমরা যা জানি তা নিয়েই আপনাদের জানাবো ।
ডিজাইন
আসুস রগ ফোন ৩ এর ডিসপ্লেতে লক্ষণীয় বেজেল থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বেজেল রগ ফোন ২ এর চেয়ে কিছুটা কম হবে। সেই সাথে স্মার্টফোনের সামনের দিকে মুখোমুখি স্টেরিও স্পিকারও রয়েছে । 



রগ ফোন ৩ এর ডান পাশে রয়েছে দুটি বাটন এবং একটি অতিরিক্ত ইউএসবি-সি পোর্ট। গুজব প্রকাশকারী সংস্থা টেনা একটি তালিকা প্রকাশ করেছে যে আসুস রগ ৩ ফোনের পরিমাপ  171 x 78 x 9.85 মিমি এবং এর ওজন ২৪০ গ্রাম। তবে, টেনা কেবল মাত্র একটি উজ্জ্বল কালো রঙের একটি মডেল এর ছবি প্রকাশ করেছে। 
যার কারণে স্মার্টফোনটি বিভিন্ন রঙের সাথে আসবে কিনা তা আমরা জানি না। ফোনটির ফ্রেমে একটি এয়ারট্রিগার থাকবে যাতে চারটি বিভিন্ন গেশ্চার কন্ট্রোল থাকবে। ফোনটির ফ্রেমে আল্ট্রাসোনিক চাপ-সংবেদনশীল অঞ্চল থাকবে যার মাধ্যমে স্ক্রিনে একবার ট্যাপ দিয়েই ম্যাপ করা যাবে ।




ডিসপ্লেঃ



আসুস রগ ফোন ৩ এর ডিসপ্লেটিতে ৬.৫৯ ইঞ্চি এবং ১৯.৫: ৯ আকৃতির অনুপাত সহ একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটিতে ১০৮০ × ২৩৪০ পিক্সেল সহ ফুল এইচডি + রেজোলিউশনের পাশাপাশি ১৪৪ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট থাকবে, যা ফোনে দেখা এখন পর্যন্ত সর্বোচ্চ রিফ্রেশ রেট ।
ফোনের পিছনের দিকে একটি এলইডি-আলোযুক্ত রগ লোগো থাকবে। আরওজি ফোন ৩  এ কর্নিং গরিলা গ্লাস এর  সুরক্ষা থাকবে এবং এটি এইচডিআর 10 সাপোর্টেড হবে । 

স্পেসিফিকেশন এবং ফিচার্সঃ   


বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম এবং লিক্ড হওয়া ইনফরমেশন থেকে জানা যাচ্ছে এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস, এবং ইউএফএস ৩.০ থাকবে। এতে অভ্যন্তরীণ স্টোরেজ ৫১২  গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে ।
ফোনটি অ্যান্টুটুতে দূর্দান্ত বেঞ্চমার্কিং স্কোর রেকর্ড করেছে, এটি ASUS_I003D মডেল নম্বর দ্বারা চিহ্নিত হয়েছে। ফলাফলটি ১৬ গিগাবাইট র‌্যাম এবং ৫১২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এর কনফিগারেশন কে বোঝায়, তবে মনে হয় ৮ এবং ১২ জিবি র‌্যামের পাশাপাশি ১২৮ এবং ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ সহ অন্যান্য কনফিগারেশন ও থাকবে ফোনটিতে।
গীকবেঞ্চে, হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন ৮৬৫+ এবং ১২ গিগাবাইট র‌্যামের সাথে একক-কোরে ৯১০ পয়েন্ট এবং মাল্টি-কোরে ৩২২৯ পয়েন্ট অর্জন করেছে।
আসুস রগ ফোন ৩  এ তাদের কাস্টমাইজড ইউআই থাকবে এবং এটি এন্ড্রোয়েড  ১০ দ্বারা চলবে। তবে রগ ইউআই এর কাস্টমাইজড ইউজার ইন্টারফেস থেকে স্টক অ্যান্ড্রয়েডের মধ্যে স্যুইচ করার সুযোগ রয়েছে যা  খুবই আকর্ষণীয় এবং দরকারী বৈশিষ্ট্য। ব্লুটুথ এসআইজি নিশ্চিত করেছে যে ফোনটি ওয়াই-ফাই ৬ এর পাশাপাশি ব্লুটুথ ৫.২ সমর্থন করবে।

ক্যামেরাঃ
রগ ফোন ৩ এর পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে ।  ট্রিপল ক্যামেরার প্রধান সেন্সরটি হবে ৬৪ এমপি এর । আমরা আশা করি যে এর ক্যামেরাটি একটি মিডরেঞ্জের  ক্যামেরা ফোন এর মতো হবে এবং সামনের ক্যামেরাটিতে ১৩ এমপি রেজোলিউশন থাকবে। পিছনের ক্যামেরার সেকেন্ডারি সেন্সর সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই তবে আমরা বিশ্বাস করি যে তারা এতে একটি আলট্রাওয়াইড সেন্সর অন্তর্ভুক্ত করবে। 


ব্যাটারি

আসুস রগ ফোন ৩ এ  ৬,০০০ এমএএইচ এর ব্যাটারি থাকবে এবং  ব্যাটারিটি ৩০W এর দ্রুত চার্জিং প্রযুক্তি সমর্থন করবে।  বিশেষত ৬০০০ এমএএইচ ব্যাটারির জন্য তা যথেষ্ট। 


আসুস রগ ৩- লঞ্চ এবং  এর মূল্যঃ

আসুস রগ ফোন ৩ আনুষ্ঠানিকভাবে ২২ জুলাই উম্মোচিত হবে এবং এটি ভারতে ফ্লিপকার্ট এর মাধ্যমে চালু করা হবে। পরের দিন, ২৩ শে জুলাই, এটি চিনে চালু করা হবে। এটি চীনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ঃ৩০ মিনিটে অফিসিয়াল ভাবে বাজারে আসবে । 
তবে দুর্ভাগ্যক্রমে, এর মূল্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর আমাদের কাছে নেই। আমরা আরও জানার পরে এখানে আপনাকে আপডেট করে দিব।