আসছে হুয়াওয়ে এর লিকুইড লেন্স ক্যামেরা টেকনোলজি। জানুন বিস্তারিত ।
নভেম্বর ২৮, ২০২০
চীনের একটি সূত্র দাবি করেছে যে হুয়াওয়ে এর "লিকুইড লেন্স" নামে একটি প্রযুক্তির পরীক্ষা শেষ পর্যায়ে আছে, যা ফোকাস টাইমিং এবং চিত্র স্থিতিশীলতার ব্যাপক উন্নতি করবে বলে আশা করা হচ্ছে। আরও জানা যাচ্ছে যে ফোকাসের সময়কাল কয়েক মিলিসেকেন্ড ও হতে পারে যা প্রায় মানুষের চোখের এক পলকের সমান।
লিক থেকে এটাও জানা যাচ্ছে যে, এই প্রযুক্তিটি মুলত টেলিফোটো ক্যামেরার জন্য ব্যবহার করা হবে,ছবি তোলার সময় ক্যামেরা লেন্সের মডিউলটি একটি ভোল্টেজের সাহায্যে তরলের ন্যায় আকার পরিবর্তন করবে যা শুধুমাত্র আলোকে ফোকাস করবে ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যে।এছাড়াও, এতে অ্যান্টিশেক প্রযুক্তি থাকবে যা অন্যান্য ফোনের তুলনায় নতুন অভিজ্ঞতা দিবে আপনাকে।
বিখ্যাত এই চীনা লিকার এর মতে, এই লেন্সটি সনি আইএমএক্স 782 সেন্সরের সাথে যুক্ত করা হবে, যা এখন পর্যন্ত হুয়াওয়ে অফিসিয়ালী ঘোষণা করেনি।

