রিয়েলমি 30W ডার্ট চার্জ যুক্ত 10000mAh এর পাওয়ার ব্যাংক | বিস্তারিত
জুলাই ১৪, ২০২০
আগামিকাল ভারতে রিয়েলমি তাদের নতুন ফোন উম্মোচনের জন্য একটি ইভেন্ট এর আয়োজন করবে। আর যেখানে লঞ্চ হওয়া নিশ্চিত পণ্যগুলির মধ্যে একটি হলো লো-রেঞ্জে বাজেট ফোন রিয়েলমি সি 11। তবে সম্প্রতি রিয়েলমি এর সিইও মাধব শেঠ নিশ্চিত করেছেন যে, রিয়েলমি 30 ডাব্লু ডার্ট চার্জ যুক্ত 10000 এমএএইচ এর একটি পাওয়ার ব্যাংকও আগামীকাল উম্মোচিত করতে যাচ্ছে।
যদিও পাওয়ার ব্যাংকটি মে মাসে চীনে ঘোষণা করা হয়েছিল এবং এটি 28.43 ডলার এ বিক্রি হয় যা বাংলাদেশি টাকায় প্রায় ২০০০ টাকার মতো ।
উল্লেখ্য যে, এটিতে একটি ইউএসবি-এ আউটপুট পোর্ট রয়েছে যা দিয়ে সর্বাধিক 30 ডাব্লু পাওয়ার পর্যন্ত চার্জ দেওয়া যাবে।
এবং সেই সাথে একটি ইউএসবি-সি পোর্ট রয়েছে যা ইনপুট এবং আউটপুট উভয়ই পোর্ট হিসাবেও ব্যবহার করা যাবে। তবে, পাওয়ার ব্যাংকটি সর্বোচ্চ 30W এর পাওয়ার ইনপুট সমর্থন করে ।
এছাড়াও কিছুদিন আগে চীনে রিয়েলমি তাদের এই 30W এর ডার্ট যুক্ত 10000mAh পাওয়ার ব্যাংকটি হলুদ এবং কালো রঙে বিক্রি করলেও ভারতে আগামীকাল এটি চালু করার সময় এটি কেবল কালোতে আসবে বলে অনুমান করা হচ্ছে।
পরিশেষে আমরাও ধারনা করি যে, পাওয়ার ব্যাংকটি বাংলাদেশে আসলে এর দাম পড়বে প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে।


