আসছে গ্যালাক্সি নোট 20 সিরিজ | এবারও কি রয়েছে এক্সিনস 990 প্রসেসর ❗ জানুন বিস্তারিত



কয়েক বছর ধরেই স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস সিরিজের ভিন্ন সংস্করণে ভিন্ন ভিন্ন বাজারে এক্সিনোস চিপ এবং স্ন্যাপড্রাগন চিপ ভিন্নভাবে ব্যবহার করছে। গ্যালাক্সি নোট 20 সিরিজটিও এর ব্যতিক্রম হবে না ।

একটি উৎস অনুসারে, গ্যালাক্সি নোট 20 সিরিজ এর একটি সংস্করণ মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে যাতে স্ন্যাপড্রাগন 865+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে গুজব এসেছে যে, বাকি বাজারগুলিতে বিক্রি হওয়া সংস্করণগুলি স্যামসাং এর এক্সিনস 992 প্রসেসরের সাথে আসবে।




বিশেষত, একটি ভালো রিউমারস সোর্স , আইস ইউনিভার্স থেকে জানানো হয়েছিলো যে, গ্যালাক্সি নোট 20 সিরিজে তারা 992 এর পরিবর্তে কেবল এক্সিনোস 990 প্রসেসর ব্যবহার করবে। তবে কেও কেও অনুমান করেছিল যে, এতে এক্সিনস 992 ব্যবহার করা হবে কিন্তু এক্সিনস 990 প্রসেসরের সাথে আসা গ্যালাক্সি এস 20 সিরিজের হাজির হওয়াটা  প্রচুর বিতর্ক সৃষ্টি করছে।


এছাড়াও, মোটামুটি নির্ভরযোগ্য উৎস ম্যাক্স ওয়েইনবাচ এই তথ্যটি নিশ্চিত করেছেন যে তিনি তার ফার্মওয়্যারটিতে স্ন্যাপড্রাগন 865+ এর নতুন চিপ সম্পর্কে কোনও তথ্য খুঁজে পাননি এবং বলেছেন যে, এক্সিনস 990 প্রসেসর,  স্যামসাং তাদের গ্যালাক্সি নোট 20-এ ব্যবহার  করেছে।

যদি  এই তথ্য সত্য হয় তবে গ্যালাক্সি নোট 20  আগ্রহী দের জন্যে অবশ্যই এটি দুঃখজনক হবে।  বিশেষত বাংলাদেশেও স্যামসাং এই নোট 20 সিরিজটি এক্সিনস 990 প্রসেসর এর সাথে আসবে বলে ধারণা করা হচ্ছে ।