আইকিউও ইউ ওয়ান উন্মোচিত | বাজারের সবচেয়ে সাশ্রয়ী ফোরজি স্মার্টফোন | বিস্তরিত



আজ চীনা জায়ান্ট ভিভোর সাবব্রান্ড আইকিউও তার আসন্ন আওকিউ ইউ১ নামে একটি স্মার্টফোন উন্মোচন করেছে।
ডিভাইসটি একটি 4G ডিভাইস এবং সেই সাথে এটি ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন হবে বলে জানিয়েছে কোম্পানি। স্মার্টফোনটিতে পাঞ্চ-হোল ডিসপ্লে, ভালো প্রসেসর, দ্রুত চার্জিং ক্ষমতা সহ একটি বড় আকারের ব্যাটারি এবং একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম সহ আরও কয়েকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে।

আইকিউও ইউ 1 স্পেসিফিকেশনঃ

আইকিউও ইউ ওয়ান ডিভাইসটির ওজন প্রায় ১৯০ গ্রাম এবং এর ডিসপ্লে এর আকার ৬.৫৩-ইঞ্চি যা একটি আইপিএস এলসিডি প্যানেল। ডিসপ্লে এর অনুপাত ১৯.৫ঃ৯ এবং এটি ফুল এইচডি+ রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল দেয়। এটিতে ৯০.৭২ শতাংশের মতো স্ক্রিন স্পেস থাকে।


আইকিউও ইউ ১ এর ডিসপ্লেতে থাকা পাঞ্চ-হোলে একটি ৮-মেগাপিক্সেল এর ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে । ফোনের পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যার একটি হলো ৪৮-মেগাপিক্সেলের প্রধান লেন্স, একটি ২-মেগাপিক্সেলের পোর্টেট লেন্স এবং আরেকটি ২-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ।


স্মার্টফোনটির চিপসেট 8nm দ্বারা নির্মিত এবং এর প্রসেসর স্ন্যাপড্রাগন ৭২০জি
২.৩ গিগাহার্টজ অক্টা কোর চিপটিতে এলপিপিডিআর ৪ এক্স র‌্যাম এবং ইউএফএস ওয়ান ২.১ স্টোরেজ রয়েছে।
আইকিউও ওয়ান ফোনের ৪,৫০০ এমএএইচ ব্যাটারির জন্য ১৮ ডাব্লু ফাস্ট চার্জিং ক্ষমতা রয়েছে।
আইকিউও ওয়ান তাদের ইউআই ভিত্তিক অ্যান্ড্রয়েড ১০ ওএস দ্বারা চালিত হবে। হ্যান্ডসেটটির পাশেই ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে ।


চীনা দাম অনুসারে আইকিউও ইউ ওয়ান এর বিভিন্ন ভেরিয়েন্ট এর দাম এখানে দেওয়া হয়েছে:

  • ৬ গিগাবাইট র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ - ১,১৯৮ ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১৪৫২৭ টাকা)
  • ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ - ১,৩৯৮ ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১৭০০০ টাকা)
  • ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ - ১,৫৯৮ ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১৯০০০ টাকা)
ডিভাইসটি স্টার ব্লু, সিক্রেট ব্ল্যাক এবং সানি ফ্রস্ট হোয়াইট এই তিনটি ভ্যারাইটিতে পাওয়া যাবে।


আইকিউও ইউ ওয়ান এর চীনে প্রি-অর্ডারের জন্য ২৩ জুলাই থেকে শুরু হবে।