সাশ্রয়ী দামে ভিভো ইউ৩ উন্মোচিত | মাত্র ১২০০০ টাকায় স্ন্যাপড্রাগন ৬৭৫, ট্রিপল ক্যামেরা | বিস্তারিত



সম্প্রতি চীনে ভিভো সাশ্রয়ী দামের সাথে মিড-রেঞ্জে ভিভো ইউ3 উন্মোচিত করার পাশাপাশি ডিভাইসটির প্রি-অর্ডারও চালু করেছে।

স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, পিছনের দিকে ট্রিপল রিয়ার ক্যামেরার ক্লাস্টার এবং 5000 এমএএইচ এর ব্যাটারি। 

চায়নাতে শক্তিশালী কনফিগারেশনের সাথে ডিভাইসটির প্রি অর্ডার এর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র 999 ইউয়ান যা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 টাকা। 


ভিভো ইউ3-তে একটি 6.53-ইঞ্চি আকারের ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে যার অনুপাত 19.5:9 এবং স্ক্রিন-টু-বডি অনুপাত 90.3। এছাড়া, ওয়াটারড্রপ এই ডিসপ্লেতে রয়েছে 16 এমপি এর সাথে f/2.0 অ্যাপারচারের এআই সেলফি ক্যামেরা।


ফোনের পিছনের দিকে তিনটি ক্যামেরা উল্লম্বভাবে সাজানো রয়েছে একটি 8 এমপি f / 2.4 অ্যাপারচারের সাথে সুপার ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, একটি 16 এমপি f/ 1.78 অ্যাপারচারের সাথে প্রাইমারি ক্যামেরা এবং ফ্ল্যাশের ঠিক উপরে 2 এমপি f/2.4 অ্যাপারচারের সাথে  ম্যাক্রো লেন্স সহকারে একটি ক্যামেরা । 

উল্লেখযোগ্য হিসেবে ডিভাইসটিতে সুপার নাইট ভিউ 2.0, এবং 4 সেমি ম্যাক্রো ফটোগ্রাফির মতো বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে।


তবে ডিভাইসটির স্ন্যাপড্রাগন 675 প্রসেসরটির সাথে দুইটি র‍্যাম এবং রমের বিকল্প রয়েছেঃ 4 /64 জিবি এবং 6/64 জিবি।


এছাড়াও, ডিভাইসটিতে দুটি ন্যানো সিম স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে যার মাধ্যমে আপনি চাইলে 256 জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।


ভিভো ইউ 3 এর বডিতে বিশেষত 3 ডি কার্ভড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলশ্রুতিতে ফোনটিকে ধরতে আরাম পাওয়া যাবে এবং অন্যদিকে এর 5000 mah এর বিশাল ব্যাটারি 18W দ্রুত চার্জিং সমর্থন করে। 

ডিভাইসটির নিচের দিকে একটি অডিও জ্যাক এবং পিছনের দিকে একটি রিয়ার-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।

অন্যান্য পরিমাপের ক্ষেত্রে ফোনটির ওজন প্রায় 193 গ্রাম যা কালো, আকাশি এবং নীল রঙের বিকল্প সহকারে বাজারে পাওয়া যাবে। তবে, চায়নাতে এর প্রি-অর্ডারটি 24 ই অক্টোবর পর্যন্ত চলবে।