ভবিষ্যতে হুয়াওয়ে স্মার্টফোনগুলি অ্যান্ড্রয়েড এবং হারমোনিওএস উভয়ই বুট করতে পারবে | বিস্তারিত
অক্টোবর ১৭, ২০১৯
চীন এবং আমেরিকার মধ্যে যে দন্দ রয়েছে তা এখনো ঠিক হয়নি, তাই হুয়াওয়ে এখনও গুগল পরিষেবা ব্যবহার করতে অক্ষম। হুয়াওয়ের একটি পরিকল্পনা রয়েছে যা তারা দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত করেছে এবং তা হলো তাদের হারমোনিওএস অপারেটিং সিস্টেম।
হারমনিওএস এমন একটি অপারেটিং সিস্টেম যা হুয়াওয়ের গুগল এর প্রতি নির্ভরতা কমাবে। যদিও কয়েক মাস আগে লঞ্চ ইভেন্টে, হুয়াওয়ে নিশ্চিত করেছে যে তারা এখনো তাদের স্মার্টফোন ডিভাইসের জন্য গুগল এর অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে, তবে এখন হারমনিওএস অপারেটিং সিস্টেমটি কেবলমাত্র স্মার্ট টিভি ও বিভিন্ন ডিভাইসগুলির ক্ষেত্রে প্রযোজ্য।
হুয়াওয়ে তাদের আপকামিং ডিভাইসগুলিতে হারমনিওএস অপারেটিং সিস্টেম দিয়ে প্রকাশ করবে যা অ্যান্ড্রয়েডের মতোই চলবে।এটাও সম্ভব যে হুয়াওয়ে তাদের সামনের P40 সিরিজে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করবে।
তবে যখন একটি ডিভাইসে দুটি অপারেটিং সিস্টেম বুট করা হবে তখন পারফরম্যান্স এবং সামঞ্জস্যতা উভয়ই হুয়াওয়েকে সাবধানতার সাথে বিবেচনা করতে হবে।


