সাশ্রয়ীমূল্যে হুয়াওয়ে এনজয়১০ | হোলযুক্ত ডিসপ্লের সাথে থাকবে কিরিন ৭১০ এর প্রসেসর | বিস্তারিত
অক্টোবর ১৮, ২০১৯
![]() |
সম্প্রতি হুয়াওয়ে মিডরেঞ্জ এর ফোন গুলোকে টার্গেট করার জন্যে সাশ্রয়ী মূল্যে এনজয় 10 উন্মোচিত করেছে।
বাইরের দিকে, হুয়াওয়ে এনজয় 10 এর রয়েছে 6.39 ইঞ্চি আকারের একটি ফুল এইচডি+ রেজোলিউশন এর হোলযুক্ত ডিসপ্লে। তবে সাশ্রয়ী মূল্য হওয়ায় ডিভাইসটির সাইড ভেসেল খুব বেশি একটা পাতলা নয় সেই সাথে ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও নেই।
ভিতরের দিকে, হুয়াওয়ে এনজয় 10 এ পাওয়ার দিবে কিরিন 710 এফ প্রসেসর এবং থাকবে 4/6 জিবি র্যাম এবং 64/128 অভ্যন্তরীণ মেমরির বিকল্প সেই সাথে 512 জিবি পর্যন্ত মাইক্রোএসডি স্লটের মাধ্যমে বারানো যাবে।
ডিভাইসে থাকা ব্যাটারির ধারণক্ষমতা 4000 এমএএইচ যা মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে সাপোর্ট চার্জিং করা যাবে।
![]() |
![]() |
হুয়াওয়ে এনজয় 10 এর দুটি রিয়ার ক্যামেরা থাকবে যার রেজোলিউশন হবে 48MP + 2MP, এর মধ্যে 2 এমপি থাকবে যা ক্ষেত্রের গভীরতা পরিমাপের ভূমিকা পালন করবে।এদিকে,সামনের দিকের হোলযুক্ত সেলফি ক্যামেরাটিতে থাকবে 8 মেগাপিক্সেলের রেজুলেশন।
প্রত্যাশিত, হুয়াওয়ে এনজয় 10 বিক্রি হবে 1 নভেম্বর থেকে।
নীচে প্রতিটি সংস্করণের দাম দেওয়া হলোঃ
বাংলাদেশি টাকায়,
- 4জিবি+64জিবি (প্রায় ১৪,৩৪১ টাকা)
- 6জিবি+64 জিবি (প্রায় ১৬,৮০০টাকা)
- 4জিবি+128জিবি (প্রায় ১৬,৮০০টাকা)


