টিটিবিডি থেকে লেখাচুরি | একটি সর্তকতামূলক পোস্ট!




দ্যা টেক বিডি বিশেষত একটি অনলাইন ওয়েবসাইট আর যারা এই সাইটির তত্বাবধানে আছেন তারা সবাই ফার্মেসি নিয়ে পড়ছেন। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ফার্মাসিস্ট হয়েও কেনো এই লাইনে?!

আসলে বিষয়টি কঠিন হলেও এর উত্তর দেওয়া খুব সোজা। আসলে আমারা এখানে কেউ পেটের দায় পোষানোর জন্যে ব্লগিং করতে আসিনি। আমরা নিজেদের ইচ্ছা এবং শখ এর উপর ভিত্তি করে এখানে এসেছি। এর কারণ হয়তো হতে পারে আমরা ফার্মাসিস্ট হয়েও টেকনিউজ ভালোবাসি আর আমাদের এই ভালোবাসার জিনিস গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যেই আমাদের এই সাইটটি খোলা।


বর্তমানে আমাদের কনটেন্ট দেখে হয়তো অনেকেই হেল্প পাচ্ছেন আবার অনেকেই হয়তো তেমন কোনো সাহায্য পাচ্ছেন না। কিন্তু আমরা খুব শীঘ্রই আরো নতুন নতুন কিছু লেভেল যোগ করতে যাচ্ছি,সাইটের কন্টেন্ট গুলো আরো ভালো করার উপর মনোযোগ দিচ্ছি এছাড়া পুরানো পোস্ট গুলো আপডেট এর কাজও চলে। 

সুতরাং আমরা ফার্মেসি নিয়ে পড়েও শুধু আপনাদের জানানোর জন্যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে আপনাদের জানিয়ে দিচ্ছি, আপডেট রাখছি প্রযুক্তির সাথে।

উল্লেখ্য যে, আমাদের এই সাইটির উপরও কিছু অসাধু লেখকের চোখ পরেছে তারা আমাদের লেখাগুলো হুবুহু কপি করে তাদের সাইটে ছেড়ে দিচ্ছে আমি নাম বলবোনা এখনই তবে এরকম চলতে থাকলে ব্যবস্তা নিতেও দ্বিধাবোধ করবো না। আমরা শুধু বলবো এইসব বাদ দিয়ে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগান আর আমাদের মতো ছোটোখাটো লেখকদের ইন্সপায়ার করুন। 

পরিশেষে বলতে চাই, এই সাইটটির পিছনে কিছু ফার্মাসিস্ট রয়েছে যারা শুধুমাত্র শখের কারণে লেখালেখি করে তাই আমাদের লেখাগুলো চুরি করে আমাদের আঘাত করবেন না।