রেডমি নোট 8 প্রো | ব্যবহার করা হবে মিডিয়াটেকের হেলিও জি 90 টি প্রসেসর | বিস্তারিত




সাম্প্রতিক দিনগুলিতে রেডমি তাদের আসন্ন রেডমি নোট ৮ সম্পর্কে কিছু তথ্য নিয়ে একটি  চিত্র প্রকাশ করেছে। সম্প্রতি, ব্র্যান্ডটি প্রকাশ করেছে যে রেডমি নোট 8  এবং রেডমি নোট 8 প্রো মিডিয়াটেক প্রসেসরের সাথে রিলিজ হবে। বিশেষত, পোস্ট করা চিত্র অনুসারে, রেডমি নোট 8  এবং রেডমি নোট 8 প্রো তে মিডিয়াটেক এর হেলিও জি 90 টি প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।আরও জানা যাচ্ছে  যে এই প্রসেসরটি গেমিং এর উপর ফোকাস করেছে।










পূর্বের বিভিন্ন নিউজ থেকে জানা যাচ্ছে, রেডমি নোট 8 এবং রেডমি নোট 8 প্রোতে 4 টি রিয়ার ক্যামেরা থাকবে। বিশেষত, রেডমি নোট 8 প্রো  তে 64 এমপি রেজোলিউশন এর মেইন ক্যামেরাতে স্যামসাং এর সেন্সর ব্যবহার করা হবে। এদিকে,রেডমি নোট 8 এ শুধুমাত্র 48 এমপি এর  মূল ক্যামেরা থাকবে।






এছাড়াও, রেডমি নোট 8 / রেডমি নোট 8 প্রো তে  এদের এনএফসির  পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। বিভিন্ন সুত্র মতে জানা গেছে যে এই দুটি ডিভাইস 29 শে আগস্ট চায়নায় মুক্তি পাবে।