ভিভো এস ১ | রয়েছে হেলিও পি 65 চিপ, 3টি রিয়ার ক্যামেরা, ৪৫০০ এমএএইচ ব্যাটারি | জানুন বিস্তারিত
আগস্ট ২৪, ২০১৯
সম্প্রতি ভিভো বাজারে তাদের মিড-রেঞ্জের স্মার্টফোন ভিভো এস 1 আনুষ্ঠানিকভাবে চালু করেছে। বিশেষ করে এই পণ্যটি গতিশীল এবং আড়ম্বরপূর্ণ তরুণদের লক্ষ্য করে তৈরি করেছে যারা সর্বদা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফটোগ্রাফি এবং বড় ব্যাটারি ভালোবাসে। পিছনে রয়েছে 3 টি রিয়ার ক্যামেরার সেন্সর এবং 4,500 এমএএইচ এর বিশাল ব্যাটারি।

ভিভো এস 1 এর পিছনে আলোকিত একটা গ্রেডিয়েন্টের সাথে একটি ট্রেন্ডি ডিজাইন রয়েছে যা তরুণদের মন কাড়বেই যেমনটা আমার কেড়েছে।
ভিভো এস 1 এর সামনের অংশে ওয়াটার-ড্রপ ডিসপ্লে রয়েছে যাতে ইনডিসপ্লে ফিংগারপ্রিনট প্রযুক্তি ব্যবহার করা রয়েছে।ডিসপ্লে তে ফুল-এইচডি + রেজোলিউশনের 6.38-ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে।
ভিভো এস 1 এ হেলিও পি 65 চিপ ব্যবহার করা হয়েছে যাতে নতুন 8 টি এআরএম কর্টেক্স কোর রয়েছে এবং এটি 6 জিবি র্যামে এবং 128 গিগাবাইট অভ্যন্তরীণ মেমরির সাথে আসবে।এছাড়াও বাহ্যিক মেমরি কার্ডের মাধ্যমে সম্প্রসারণ করা যাবে। বিশেষত দ্রুত চার্জিং প্রযুক্তির সাথে 4.500 এমএএইচ ব্যাটারি প্যাকটি অবশ্যই দারুণ লেগেছে আমার কাছে।
ক্যামেরার বিবেচনায়, ভিভো এস 1 এ 3টি রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে যাতে 16 এমপি এর প্রধান ক্যামেরা থাকবে যা হলো সনির আইএমএক্স 499 সেন্সর এবং 8 এমপি ক্যামেরাটি ওয়াইড-এঙ্গেল ফটোগ্রাফির জন্যে এবং কাছাকাছি ছবি তুলার জন্যে 2 এমপি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।সামনের ক্যামেরাটিতে 32MP অবধি রেজোলিউশন এবং সেলফি বৈশিষ্ট্যগুলি রয়েছে।
৬/১২৮ জিবি ১৯৯৯০ রুপি
তবে বাংলাদেশে এই ফোনের দাম অফিসিয়ালি ৪/১২৮ জিবি ২৭-২৮ হাজার টাকা।







