রিয়েলমি ৩ প্রো | ফোর্টনাইট সাপোর্ট করে,যেখানে রেডমি নোট ৭ প্রো তে চলেই না!
আগস্ট ১২, ২০১৯
আমন্ত্রণ পোস্ট করার পরে, আজ রিয়েলমি এর সিইও মাধব শেথ তার টুইটার এর পৃষ্ঠায় রিয়েলমি 3 প্রো তে ফোর্টনাইট গেমের একটি ছবি পোস্ট করেছেন।
রিয়েলমি এর সিইও এর মতে, বর্তমানে বাজারে অনেক "প্রো" ফোনগুলিতে ফোর্টনাইট সহজে চালানোর ক্ষমতা রাখে না। কারণ গেইমটি ইন্সটল করার স্মার্টফোনের ডিসপ্লে তে "ডিভাইসটি সমর্থিত নয়" দেখানো হচ্ছে। আর এর মাধ্যমে তিনি স্পষ্টতই রেডমি নোট 7 প্রো এর কথা বলতে চেয়েছেন। তিনি আরও বলেন, রিয়েলমি 3 প্রো ফোর্টনাইট খুবই স্মুথভাবে চালাতে সক্ষম।
https://twitter.com/i/web/status/1115870205916393473
উল্লেখ্য যে, রিয়েলমি ৩ প্রো তে একটি "ওয়াটার ড্রপ" নচ সহ ডিসপ্লে থাকবে। উপরন্তু, এই ডিভাইসটিতে 60 fps এ ফোর্টনাইট গেম খেলতে পারা যাবে।এছাড়া বর্তমানে, শুধুমাত্র দুটি পাওয়ার সাপ্লায়ার স্ন্যাপড্রাগন 855 এবং কিরিন 980 প্রসেসর এ এই গেইমটি সমর্থন করছে।
রিয়েলমি 3 প্রো ভারতে 22 এপ্রিল মুক্তি পাবে।